মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে ট্রাম্প-কিম ফের বৈঠকে বসছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ফের বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হোয়াইট হাউস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কিমের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়োং চোলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক শেষে দ্বিতীয় বৈঠকের ঘোষণা দেয় হোয়াইট হাউস।

তবে এই দুই শীর্ষ নেতার বৈঠকের ভেন্যু কোথায় হবে তা এখনও নিশ্চিত করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে, ভিয়েতনামে একসঙ্গে দেখা যেতে পারে দুই নেতাকে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রেখেই সম্পর্ক উন্নয়নে আলোচনা অব্যাহত রাখবে ওয়াশিংটন।

এর আগে গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথম বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও কিম। ওই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করা হলে কিছুটা অগ্রগতি হয়।

এদিকে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণগঠনের পরিকল্পনা প্রকাশ করে ট্রাম্প। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কিম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক