,

‘বিপ্লব ঘটে যেতে পারে সৌদি আরবে’

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি বাবার নিপীড়ন থেকে বাঁচতে সৌদি থেকে পালানোর আকুতি জানিয়ে টুইট করেছেন আল-মান্দিল নামের এক তরুণী। তার আগে সৌদি আরব থেকে পালিয়েছেন রাহাফ আল-কুনুন নামের আরেক তরুণী। কুনুনকে সম্প্রতি আশ্রয় দিয়েছে কানাডা।

রক্ষণশীল সৌদিতে নারীদের কোন স্বাধীনতাই নেই। অনেক নারীই সেখানে পরিবারের পুরুষদের নির্যাতনের শিকার হচ্ছেন। ফলে দেশ ছেড়ে পালাতে চান তারা।

সৌদি নারীদের স্বাধীনতার পক্ষে ব্রিটিশ রক্ষণশীল দলের সদস্য ক্রিসপিন ব্ল্যান্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদিতে সংস্কার না ঘটলে এবং মত প্রকাশের দায়ে জনগণের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ না হলে সৌদি আরবে পর্যায়ক্রমে বিপ্লব ঘটে যেতে পারে।

ব্রিটিশ সংসদীয় কমিটির প্রধান ব্ল্যান্ট আরো বলেন, সৌদি রাজতন্ত্র এবং সরকারকে টিকিয়ে রাখতে হলে দেশটিতে সুশীল সমাজের প্রয়োজনীয়তার কথা রিয়াদকে বুঝতে হবে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেন তিনি। ব্ল্যান্ট আরো বলেন, পরামর্শের ভিত্তিতে পরিচালিত রাজতন্ত্রের বিকল্প হলো কঠোর রাজতন্ত্র আর এর পরিণাম হলো বিপর্যয় এবং পর্যায়ক্রমে বিপ্লব।

সোমবার একটি অডিও বার্তায় আল-মান্দিল তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তুচ্ছ কিছু বিষয় নিয়ে তার বাবা তাকে মারধর করেছেন। এমনকি তার শরীরে আগুনও দিয়েছেন। মান্দিলের মতো দেশটিতে বহু নারীই প্রতিনিয়ত এমন হেনস্তার শিকার হচ্ছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর