মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে পরিবেশবিজ্ঞান বিভাগের ক্লাস নিলেন তথ্যমন্ত্রী

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান বিভাগে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস নেন তিনি।

বিভাগটি সূত্রে জানা যায়, গত বছর থেকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে মাস্টার্সের ‘গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ’ কোর্সের ক্লাস নেয়া শুরু করেন তিনি। বৃহস্পতিবার ছিল শেষ ক্লাস। এই পর্যন্ত তিনি ৫টি ক্লাস নিয়েছেন। মন্ত্রী নিয়মানুযায়ী প্রতি কোর্সের জন্য এক হাজার টাকা করে পাবেন।

এদিকে ক্লাস নিতে বিকাল ৪টায় ক্যাম্পাসে যান মন্ত্রী। তথ্যমন্ত্রী ক্যাম্পাসে গেলে আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের ব্যক্তিরা বিভাগটির সামনে ভিড় করেন।

এ সময় মন্ত্রী তাদের বলেন, কথা বলার জন্য মন্ত্রীর অফিস কিংবা বাসায় যেতে। তারপর তিনি ক্লাসে ঢুকে যান।

এই বিষয়ে বিভাগটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘মন্ত্রী এত দিন খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নিয়েছেন। উনার ব্যস্ততা এখন বেড়ে গেছে। সামনে যদি সেভাবে ক্লাস নিতে না পারেন তাহলে তাকে আমরা মাঝে মাঝে অতিথি শিক্ষক হিসেবে নিয়ে আসব।’

এদিকে ক্লাস শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, ‘মন্ত্রীর ক্লাস প্রাণবন্ত, উপভোগ্য ও অংশগ্রহণমূলক ছিল।’

অন্যদিকে ক্লাস শেষে বের হওয়ার পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।

এই সময় সাংবাদিকরা মন্ত্রীর কাছে ক্লাস নেয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্লাস খুবই ভালো হয়েছে। আশা করছি শিক্ষার্থীরা এই ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছে।’

প্রসঙ্গত, এর আগে পরিবেশবিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ। শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

ড. হাছান মাহমুদ বেলজিয়াম ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে মাস্টার্স করেন। এরপর পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষ করে ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক