যে সালাদ ওজন কমাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : আমরা অনেকেই ওজন কমাতে চাই ঠিকই কিন্তু খাওয়ার সময় সেটা মনে থাকে না। ফলে ওজনও কমে না। তবে নিয়মিত পেট ভরে খেয়েও ওজন কমানো সম্ভব। এজন্য দিনে অন্তত একবার সালাদ খেতে হবে।

কম ফ্যাট, কম ক্যালোরি এবং পানিযুক্ত সবজি ও ফল যেমন- শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, তরমুজ, আঙ্গুর, আম, স্ট্রবেরি দিয়ে সালাদ খেতে পারেন। সাধারণত দুপুরের খাবারে সালাদ খাওয়া শরীরের জন্য বেশি উপকারী।

সালাদ ফাইবারের ভালো উৎস, এতে হজমশক্তি বাড়ে। নিয়মিত সালাদ খেয়ে আপনি ওজন কমাতে পারবেন। এ ধরনের সালাদ কীভাবে তৈরি করবেন জেনে নিন-

উপকরণ
পাকা পেঁপে ১/৪ কাপ, সবুজ ক্যাপসিকাম ১/২ কাপ, টমেটো ১/২ কাপ, মুরগির কিমা ১/২ কাপ, গোল মরিচের গুঁড়া লেবুর রস, লেটুস ও লবণ পরিমাণমতো, অলিভ অয়েল সামান্য।

প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির কিমা লবণ দিয়ে সেদ্ধ করে রাখুন। এরপর একে একে পাকা পেঁপে, সবুজ ক্যাপসিকাম, টমেটো ধুয়ে কিউব করে কেটে নিন। এরপর এর সঙ্গে সেদ্ধ কিমা, গোল মরিচের গুঁড়া, লেটুস, লেবুর রস, লবণ ও অলিভ ওয়েল মিশিয়ে দিন। পরিবেশন করুন মজাদার সালাদ।

এ জাতীয় আরও খবর

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন