,

মালয়েশিয়ার নতুন সুলতান টেঙ্কু আবদুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার পাহাং রাজ্য শনিবার তাদের নতুন সুলতান হিসেবে টেঙ্কু আবদুল্লাহ শাহের (৫৯) নাম ঘোষণা করেছে। তার বাবা সুলতান আহমেদ শাহের স্থলাভিষিক্ত হবেন তিনি।

ধারণা করা হচ্ছে, দেশটির নতুন রাজা হতে পারেন টেঙ্কু আবদুল্লাহ। বারনামা নিউজ এজেন্সির বরাতে এএফপি জানায়, মালয়েশিয়ার রাজা সুলতান পঞ্চম মোহাম্মদের সিংহাসন ত্যাগের পর নতুন রাজা নির্বাচনে নয়টি রাজপরিবারের প্রধানরা আগামী ২৪ জানুয়ারি ভোট দিতে যাচ্ছেন। এর আগে নতুন সুলতানের নাম ঘোষণায় তার রাজা হওয়ার সম্ভাবনাই বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

রুশ সুন্দরী সাবেক ‘মিস মস্কো-২০১৫’ ওকসানা ভোয়েভোদিনার সঙ্গে রাজা মোহাম্মদের বিয়ের খবর গত ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে হঠাৎই পদত্যাগের ঘোষণা দেন পঞ্চম মোহাম্মদ। মেয়াদ শেষের আগেই সরে যাওয়া প্রথম মালয়েশীয় রাজা তিনি।

মালয়েশিয়ায় একজন রাজার মেয়াদ পাঁচ বছর। দেশটিতে নয়টি রাজপরিবারের প্রধানরা (সুলতান) ভোটের মাধ্যমে দেশের রাজা নির্বাচন করেন। ক্রমান্বয়ে এক রাজ্যের পর আরেক রাজ্য থেকে রাজা নির্বাচিত হয়। এবারের ধাপে পাহাং রাজ্য থেকেই রাজা হবে বলে জানিয়েছে এএফপি। সুলতান আবদুল্লাহ শাহ খেলাধুলার ক্ষেত্রে পরিচিত ফিগার। বর্তমানে তিনি এশিয়ান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) কাউন্সিল সদস্য।

রাজপ্রাসাদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বনিবনা হচ্ছিল না বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। সাংবিধানিকভাবে পরিচালিত দেশ মালয়েশিয়ায় রাজা বলতে গেলে অলঙ্কারিক পদ, যিনি মুসলমান অধ্যুষিত দেশটিতে ইসলামের অভিভাবক। তবে প্রধানমন্ত্রীসহ বেশ কিছু জ্যেষ্ঠ পদে নিয়োগের জন্য রাজার অনুমোদনের প্রয়োজন হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর