বিয়ের অনুষ্ঠানে বরের কাণ্ড, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক : বিয়ের অনুষ্ঠানে রেগে গিয়ে পুরো খাবার টেবিল উল্টে দিয়েছেন বর। এ সময় তার পাশেই বসা ছিলেন কনে। এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি ভারতের কেরালার একটি বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিয়ের দিন বরের সঙ্গে দুষ্টামি করার ঘটনা গত কয়েক বছর ধরে ছড়িয়ে পড়েছে কেরালা জুড়ে। বর ও কনের বন্ধু-বান্ধবরা এই দুষ্টামি করে থাকেন। তবে অনেক সময় এটা নিছক মজার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটি র্যাগিংয়ের পর্যায়ে চলে যায়। এর ফলে বিবাহবিচ্ছেদ কিংবা বর-কনের মানসিক সমস্যাও দেখা দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খাবার টেবিলে অন্য অনেকের সঙ্গে বসে আছেন বর-কনে। তাদের সামনে থাকা গ্লাসে প্রথমে পানি দেওয়া হয়। এরপর টেবিলে থাকা কলার পাতায় ভাত দেওয়া হয়। বরের ভাত পাশের জন নিয়ে নেওয়ার পর শুরু হয় হাসি-ঠাট্টা। এরপর চলতে থাকে কথা। একপর্যায়ে রব রেগে গিয়ে পুরো টেবিল উল্টে দেন।
https://youtu.be/_gDGJyDPBag










