,

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চাইছে তুরস্ক!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি তুরস্কের কাছে হস্তান্তর কিংবা ধ্বংস করে দিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলা হবে বলে জানিয়েছে আঙ্কারা। এতে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার আলোচনা আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার তুর্কি সমকক্ষ ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠকে বসেছেন।

এর আগে বোল্টন বলেন, তারা একটি শর্তে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেবে, তা হচ্ছে- মার্কিন মিত্র ওয়াইপিজি যোদ্ধাদের সুরক্ষা দেবে তুরস্ক। ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা বলে মনে করে তুরস্ক।

গত মাসে সিরিয়া থেকে দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেন।

সিরিয়ায় ২২টি মার্কিন ঘাঁটি রয়েছে। কাজেই এসব ঘাঁটি ওয়াইপিজি সন্ত্রাসীদের হাতে হস্তান্তর করা হোক, তা চাচ্ছে না তুরস্ক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর