মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণ সম্প্রদায়ের বেকারদের গাড়ি দিল সরকার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের ব্রাহ্মণ সম্প্রদায়ের ৩০ বেকার যুবককে গাড়ি দিল রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

গত শুক্রবার উন্দাবাল্লি গ্রামে নিজের বাসভবনে অন্ধ্রপ্রদেশ ব্রাহ্মণ করপোরেশনের মাধ্যমে এসব গাড়ি বিতরণ করেন তিনি।

এসময় চন্দ্রবাবু নাইডু বলেন, দেশে ব্রাহ্মণদের কল্যাণের জন্য গঠিত প্রথম সংস্থা হলো অন্ধ্রপ্রদেশ ব্রাহ্মণ করপোরেশন। ২০১৪ সালের ডিসেম্বরে এটি গঠিত হয়। গত চার বছরে রাজ্য সরকার এই কর্পোরেশনের জন্য ২৮৫ কোটি রূপি বরাদ্দ দিয়েছে।
তিনি বলেন, সব বয়সের গরিব ব্রাহ্মণদের শিক্ষা, কোচিং, দক্ষতা বৃদ্ধি, বাণিজ্য, জনকল্যাণ ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এই কর্পোরেশন।

অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ব্রাহ্মণ কর্পোরেশন শিক্ষা খাতে ১৩৭.৩ কোটি রূপি ব্যয় করেছে, এর মধ্যে ২০.২০ কোটি রূপি ব্যয় করেছে বিদেশে পড়ুয়া ২১১ শিক্ষার্থীর জন্য।

এছাড়া বেকার ব্রাহ্মণ যুবকদের দক্ষতা বৃদ্ধিতে ১.৬ কোটি রূপি, বাণিজ্য খাতে ২১.১২ কোটি রূপি এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে ৪১.৩৪ কোটি রূপি ব্যয় করেছে বলে জানান তিনি।

চন্দ্রবাবু বলেন, অন্দ্রপ্রদেশ ব্রাহ্মণ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ১০ হাজার সুবিধাভোগীকে ২৩ কোটি রূপি ঋণ দিয়েছে। আজ এই ৩০ বেকার যুবকের জন্য ২.২ কোটি রূপি ব্যয় করেছে ক্রেডিট সোসাইটি। এসময় আরও উপস্থিত ছিলেন অন্ধপ্রদেশ ব্রাহ্মণ কর্পোরেশন চেয়ারম্যান বেমুরি আনন্দ সুরিয়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক