মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা

news-image

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বঙ্গবভনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান।  এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

12শপথ মঞ্চ সাজানো হয়েছে ফুল দিয়ে। একসঙ্গে শপথ নেওয়ার সুবিধার জন্য বসানো হয়েছে মাইক স্ট্যান্ড। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে থাকছে আপ্যায়নের ব্যবস্থা।
গতকাল রোববার ৬ জানুয়ারি এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা করা হয় মন্ত্রিসভার ৪৭ সদস্যের নাম। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। এ সভায় পূর্ণমন্ত্রী থাকছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন। ৩১ জন নতুন মুখের মধ্যে ২৭ জনই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়।

13ওবায়দুল কাদের ও ইয়াফেস উসমান ছাড়া দুই মেয়াদে মন্ত্রী ছিলেন এমন কেউই স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। এই প্রথম শেখ হাসিনার সরকারে শরিকদের কারো জায়গা হয়নি।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৩ জানুয়ারি নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

14৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা করে আওয়ামী লীগ জোট। জোটগতভাবে আওয়ামী লীগ পেয়েছে ২৮৮ আসন। এককভাবে এ সংখ্যা ২৫৭। আর মহাজোটে থাকা জাতীয় পার্টি ২২টি আসন পেয়েছে। ঐক্যফ্রন্ট পেয়েছেন ৭টি আসন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক