,

ওজন না কমালে বিমানবালাদের চাকরিচ্যুত করবে পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : অতিরিক্ত ওজন না কমালে বিমানবালাদের চাকরি হারাতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)।

নতুন বছরের প্রথম দিনেই এ নির্দেশনা জারি করেছে পিআইএ। বিমান সংস্থাটির ১৮০০ কেবিন ক্রুকে আগামী ছয় মাসের মধ্যে ওজন কমাতে বলা হয়েছে, তা না হলে চাকরি হারাতে হবে বলে হুশিয়ার করা হয়েছে তাদের। খবর দি ইন্ডিয়ান টাইমসের।

পিআইএর জেনারেল ম্যানেজার (ফ্লাইট সার্ভিসেস) আমির বশির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কেবিন ক্রুদের প্রতি মাসে আড়াই কেজি করে ওজন কমাতে হবে। এভাবে ছয় মাসে ১৫ কেজি কমলে ফ্লাইট অ্যাটেনড্যান্টরা দায়িত্ব পালন করতে পারবেন। উচ্চতা ও শারীরিক গড়ন অনুযায়ী কেবিন ক্রুদের জন্য ওজন চার্ট প্রকাশ করেছে পিআইএ। এখন থেকে সব কেবিন ক্রুর ওজন পরীক্ষা করে তথ্য রক্ষণাবেক্ষণ করা হবে। ওজন কমাতে তাদের নিয়ে যাওয়া হবে গ্রুমিং সেলে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর