মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা মন্ত্রী হওয়ার জন্য ফোন পেলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের মধ্যে কারা থাকছেন নতুন মন্ত্রিসভায় এ নিয়ে চলছে টানটান উত্তেজনা। এরই মধ্যে ফোন পেয়েছেন বেশ কয়েকজন এমপি। এদিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, মন্ত্রিসভায় কারা থাকছেন তা আজ রোববার সংবাদ সম্মেলনে জানানো হবে। শেখ হাসিনার নেতৃত্বে সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলেও জানান তিনি।

এরই মধ্যে যারা টেলিফোনে মন্ত্রিত্বের খবর নিশ্চিত হয়েছে তারা হলেন…
ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, আ হ ম মোস্তফা কামাল, আনিসুল হক, আসাদুজ্জামান খাঁন কামাল, নসরুল হামিদ, জুনায়েদ আহমদ পলক, বীর বাহাদুর উশৈ সিং, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, ডা. দীপু মনি, এম এ মান্নান, শাহরিয়ার আলম, ড. সাইফুজ্জামান চৌধুরি জাভেদ, ডা. এনামুর রহমান, শ ম রেজাউল করিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাহিদ আহসান রাসেল।

এ ছাড়া আরও রয়েছেন আ ক ম মোজাম্মেল হক, মোস্তফা জব্বার, ইমরান আহমদ, ড. আবুল মোমেন, গোলাম দোস্তগীর গাজী, টিপু মুনশী, সাধন চৌধুরী মজুমদার, আশরাফ আলী খসরু, সাহাব উদ্দীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্য থাকতে পারেন ৪৬ জন। এর ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। পরিবহন পুল এরই মধ্যে নতুন ৩২টি গাড়ি প্রস্তুত করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ৫৫টি নতুন ফাইল তৈরি করছেন। গণভবনে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।সূত্র: দৈ.আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক