শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনি মৃত্যু পর্যন্ত খেতেই থাকবেন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বয়স মাত্র ৩৪ বছর। এর মধ্যেই তার ওজন দাঁড়িয়েছে ৭০৭ পাউন্ড (৩২০ কেজি)। জাঙ্ক ফুড খেতে খেতে তার এই অবস্থা হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই নিজের খাওয়া নিয়ন্ত্রণে আনতে রাজি নন তিনি। বরং মৃত্যু পর্যন্ত তিনি খেতেই থাকবেন বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বাসিন্দা কেসি কিং। আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল টিএলসির বুধবার এক রিয়েলিটি শোতে তার বক্তব্য প্রচার করা হয়। ‘আই উইল ইট টিল আই ডাই’ (আমি মৃত্যু পর্যন্ত খেতেই থাকবো) এভাবেই বলছিলেন কেসি কিং।

অনুষ্ঠানে দেখানো হয়, কেসি কিং নিজের ঘরের মধ্যে থাকেন সবসময়। বিছানার ওপর বসে বেশিরভাগ সময় খেতে থাকেন। সঙ্গে ভিডিও গেম খেলেন। এর বাইর ঘুমানো ছাড়া তার আর তেমন কোনো কাজ বা চিন্তাও নেই।

অত্যাধিক মোটা হওয়ার কারণে তার শরীরের সঙ্গে খাপ খায় এমন কোনো পোশাক তৈরি হয় না।

কেসি কিং বলেন, ‘আমি সাধারণত দুপুরে ঘুম থেকে উঠি। উঠে আগে খাবার খাই। এরপর টিভি দেখি ও গেম খেলি। জর্জিয়ায় এখন খুব গরম। আর আমার পোশাক খুবই আটোসাটো। ফলে আমি সেগুলো পরতে পারি না।’ সূত্র: ডেইলি মেইল