মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ লাখ ডলারে বিক্রি হলো টুনা

news-image

অনলাইন ডেস্ক : জাপানের টোকিও শহরে মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলাম হয়েছে। আর সেই নিলামে আগের রেকর্ড ভেঙে দিয়ে চড়া দামে বিশাল টুনা মাছ কিনেছেন সুসি সম্রাট কিয়োশি কিমুরা। তিনি ৩১ লাখ ডলারে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ কিনেছেন।এই প্রজাতির টুনা মাছ এখন বিলুপ্তপ্রায়।

কিয়োশি কিমুরা পরিচিত ‘টুনা সম্রাট’ নামে। ২০১৩ সালে তিনি ১৪ লাখ ডলারে নিলামে টুনা মাছ কেনেন। সেটিও ছিল রেকর্ড দাম। তবে এবার নিজের সেই রেকর্ডও ভাঙলেন কিমুরা। সুসি কোম্পানির মালিক কিয়োশি কিমুরা নিলামে চড়া দামে নিয়মিত ভালো টুনা মাছ কিনে থাকেন। নববর্ষের প্রথম প্রহরে এই নিলাম অনুষ্ঠিত হয়।

এএফপিকে কিমুরা বলেন, ‘চার ঘণ্টা ধরে দরাদরি করে আমি ভালো টুনা মাছ কিনেছি। যা ভেবেছিলাম, তার চেয়ে দামটা অনেক বেশি। তবে আশা করি, আমার ক্রেতারা এই মাছ পছন্দ করে খাবে।’

সাত থেকে আট বছর ধরে কিমুরা নববর্ষের নিলামে চড়া দামে টুনা মাছ কেনেন।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অনুসারে ব্লুফিন টুনা মাছ খুবই বিরল প্রজাতির। দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারস রেড লিস্ট অব থ্রেটেন্ড স্পাইসেস বলছে, আটলান্টিক মহাসাগরের ব্লুফিন বিলুপ্তপ্রায়। প্রশান্ত মহাসাগরের ব্লুফিনগুলোও অরক্ষিত অবস্থায় আছে।

গত মাসে জাপান তিমি মাছের বাণিজ্যিকীকরণের ঘোষণা দেয়। ইন্টারন্যাশনাল ওয়াইলিং কমিশন (আইডব্লিউসি) ১৯৮৬ সালে তিমি মাছের বাণিজ্যিকীকরণ নিষিদ্ধ ঘোষণা করে। কিছু প্রজাতির তিমি মাছ বিলুপ্ত হয়ে যাওয়ার পর আইডব্লিউসি এই ঘোষণা দেয় ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক