মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ের ১০% মা-বাবার একাউন্টে দিতে আইন

news-image

সন্তানের উপার্জনের ৫ থেকে ১০ শতাংশ মা-বাবার একাউন্টে দেয়া বাধ্যতামূলক করে আইন করতে যাচ্ছে নেপাল সরকার।মা-বাবার মঙ্গলের জন্যই এই আইন করা হচ্ছে বলে শুক্রবার সরকারের এক মুখপাত্র জানিয়েছেন।নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলির গণমাধ্যম উপদেষ্টা কুন্দান আয়াল পিটিআইকে জানান, মন্ত্রিসভার বৈঠকে সিনিয়র সিটিজেন আইন ২০০৬ সংশোধনে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে এটি সংসদে পাস করা হবে।

তিনি বলেন, ‘এই আইন সংশোধনের মূল উদ্দেশ্য রাষ্ট্রের সিনিয়র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।’প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘সংশোধিত আইনে বলা হয়েছে, সন্তানদের অবশ্যই তাদের উপার্জনের ৫ থেকে ১০ শতাংশ মা-বাবার ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।’

তিনি বলেন, ‘সন্তান সম্পদশালী হলেও মা-বাবার প্রতি তাদের অবহেলার অনেক খবর আমরা পেয়েছি। এমন পরিস্থিতি এড়াতে আমরা এই আইন করতে যাচ্ছি। আশা করছি, এতে রাষ্ট্রের সিনিয়র নাগরিকদের প্রতি তাদের স্বজনদের অবহেলার হার কমবে এবং তারা রাষ্ট্রে আরও বেশি নিরাপদ অনুভব করবেন।’সিনিয়র সিটিজেন আইন ২০০৬ অনুযায়ী, ৬০ বছর বয়সীকে রাষ্ট্রের সিনিয়র নাগরিক হিসেবে বিবেচনা করে নেপাল সরকার।

বর্তমান আইনে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্যের বিষয়ে বিস্তারিত বলা আছে। কিন্তু, আইনের সংশোধন এনে মা-বাবার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সন্তানের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে।সংসদে আইনটি পাস হলে, সেটি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কুন্দাল আয়াল।

তিনি আরও বলেন, ‘কেউ এই আইন অমান্য করলে তাকে অবশ্যই জরিমানা গুণতে হবে। এই জরিমানার অর্থও তার মা-বাবার একাউন্টে জমা দেয়া হবে, অবশ্যই তাদের অবহিত করে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক