,

রাখাইন রাজ্যে আরাকান আর্মির হামলায় ১৩ পুলিশ নিহত

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের চারটি চেক পোস্টে হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান আর্মি। এ ঘটনায় আহত হয়েছে আরও নয় পুলিশ সদস্য।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আজ শুক্রবার মিয়ানমারের স্বাধীনতা দিবসে এ হামলা হয় বলে মিয়ানমারের সেনাবাহিনী এবং ওই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

মিয়ানমারের ৭১তম স্বাধীনতা দিবসে পুলিশ সদস্যদের হত্যা প্রসঙ্গে আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা বলেছেন, ‘এই স্বাধীনতা দিবসকে তারা তাদের জন্য স্বাধীনতা দিবস বলে মনে করেন না; তারা এখনও স্বাধীন নন। এই হামলা সম্প্রতি আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর চালানো হামলার জবাব। মিয়ানমার সেনাবাহিনীর হামলায় সাধারণ নাগরিকরাও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।’

আরাকান আর্মির মুখপাত্র বলেন, ‘শুক্রবার পুলিশের চারটি চৌকিতে হামলা চালানো হয়েছে। হামলায় নিহত “শত্রুর” লাশ উদ্ধার করা হয়েছে। তাদের হাতে আটক রয়েছে মিয়ানমারের সরকারি নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। এদের বিষয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

হামলার বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠানের কয়েক মিনিট পরেই আরাকান আর্মি চৌকিগুলোতে হামলা চালায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর থেকে রাখাইন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত বেড়েছে। আরাকান আর্মি রাখাইনের বৌদ্ধদের জন্য আরও বেশি স্বায়ত্তশাসন চায়।

মিয়ানমার সেনাবাহিনী গত ডিসেম্বরে চার মাসের জন্য অস্ত্রবিরতি ঘোষণা করেছিল দেশের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলে, যাতে সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা শুরু করা যায়। কিন্তু অস্ত্রবিরতির এই ঘোষণার আওতার বাইরে রাখা হয়েছিল রাখাইনকে।

জাতিসংঘের মতে, আরাকান আর্মির হামলায় গত বছরের শেষ নাগাদ প্রায় আড়াই হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর