মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সচিবালয় শপথের জন্য প্রস্তুত

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা শপথ নিবেন বৃহস্পতিবার সকাল ১০টায়। বিধি মোতাবেক দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ পাঠ করাবেন। সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয়।

শপথ অনুষ্ঠানের পর সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদ নেতা নির্বাচন করা হবে।

এদিকে, নির্বাচন কমিশন থেকে সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। নতুন এমপিদের শপথের এক মাসের মধ্যে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন।

সংসদ সচিবালয় জানায়, চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সংসদের অধিবেশন বসবে। আগামী ২৮ জানুয়ারি চলতি দশম সংসদের মেয়াদ শেষ হবে। ২০১৮ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশন ২৯ জানুয়ারি শুরু হয়েছিল। সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে [অনুচ্ছেদ ১৪৮ (২) ধারা] শপথের বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন [অনুচ্ছেদ ৭২ (২) ধারা] বসারও বিধান রয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের জানান, সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করাবেন। স্পিকার নিজেও এমপি নির্বাচিত হওয়ায় অন্যদের শপথ পড়ানোর আগে তিনি নিজে শপথ গ্রহণ করবেন। সব থেকে বেশি আসন পাওয়া আওয়ামী লীগের এমপিরা প্রথম শপথ নিবেন। এমপিদের সংখ্যা বেশী হওয়ায় কয়েকভাগে তাদের শপথ পড়ানো হতে পারে। তাদের শপথ গ্রহণ শেষে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টি ও এরপর অন্যান্য দলের এমপিরা শপথ নিবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, শপথের জন্য ইতোমধ্যে বিজয়ী সংসদ সদস্যদের জানানো হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে থাকলেও বুধবার সকালেই ঢাকায় পৌঁছবেন বলে জানান তার একান্ত সচিব কামাল বিল্লাহ।

সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তারা জানান, নতুন সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। নতুন স্পিকারকে রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন। তবে বিরোধী দলীয় নেতা কে হবেন সেটা নিশ্চিত নয়।

তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় পার্টি যেহেতু দলগতভাবে আওয়ামী লীগের পর দ্বিতীয় স্থানে রয়েছে, তাই জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে। প্রধানমন্ত্রী যদি আমন্ত্রণ জানান এবং তারা তা গ্রহণ করলে জাতীয় পার্টির কেউ কেউ মন্ত্রিসভায় যাবেন, আর গ্রহণ না করলে জোটের অন্যান্য শরিকদের দিয়ে সরকার গঠন হবে। তবে এবিষয়ে দলীয় অবস্থান কি হবে তা এখানো ঠিক করেনি জাতীয় পার্টি।

পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী আমরা বিরোধী দল হতে পারবো, সমস্যা নাই। মহাজোটের সঙ্গে আলোচনা করে ও দলের প্রেসিডিয়ামের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো আমরা বিরোধী দলে যাবো কিনা। দ্রুতই সভা আহ্বান করা হবে বলেও তিনি জানান। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক