সংসদ সদস্যদের শপথ বৃহস্পতিবার
নতুন মন্ত্রিসভা কবে গঠন করা হবে- এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সময়টা আমি বলতে পারবো না। সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরই মন্ত্রিসভায় যাওয়ার যোগ্যতা রাখেন। সুতরাং এটা প্রধানমন্ত্রী ও তার দফতরই নির্ধারণ করবে কবে কখন ও কাদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করা হবে।‘নতুন সরকারের আকার কেমন হবে এবং নতুন মন্ত্রিসভায় কতজন নতুন মুখ আসতে পারে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার, এই ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। প্রধানমন্ত্রী সবচেয়ে যোগ্য ও কার্যকর লোক দিয়ে মন্ত্রিসভা গঠন করবেন। প্রধানমন্ত্রীর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’
বিরোধী দল জাতীয় পার্টি হবে কিনা- প্রশ্নে বলেন, জাতীয় পার্টি যেহেতু দলগতভাবে আওয়ামী লীগের পর দ্বিতীয় স্থানে রয়েছে। জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে। শেখ হাসিনা আমন্ত্রণ জানায় আর তারা গ্রহণ করে তবে তারা মন্ত্রিসভায় যাবে আর গ্রহণ না করলে অন্যান্য জোটের শরিকদের নিয়ে সরকার গঠন হবে।বিএসআরএফ সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসীন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, নব নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বুধবার (০২ জানুয়ারি) গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে এমপিদের শপথ পড়াতে হয়।










