মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ

news-image

নতুন বছরের প্রথম দিনে আইসিসির কাছ থেকে উপহারের বদলে যেনো দুঃসংবাদই পেলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে এতে অবশ্য দায়টা নিজেদেরই। কেননা আইসিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ঠিক ততোটা উন্নতি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।যে কারণে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলতে পারবে না সাকিব আল হাসানের দল। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এ আসরে আইসিসির নতুন ফরম্যাট অনুযায়ী মূলপর্ব অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে।

যেখানে সরাসরি খেলার সুযোগ পাবে র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দল। বর্তমান টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১০ নম্বরে থাকায় কপাল পুড়েছে টাইগারদের। নয় নম্বরে থাকা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকেও খেলতে হবে মূলপর্বে খেলার বাছাইপর্ব।২০১৮ সালের র‍্যাংকিং অনুযায়ী টি-টোয়েন্টির শীর্ষ আট দল পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। এই ৮ দলই সরাসরি খেলবে মূল পর্বে।

টুর্নামেন্টের মূল পর্ব অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে। যেখানের বাকি ৪ দল নির্ধারিত হবে গ্রুপ পর্বের খেলার পরে। এই গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে ৮ দল নিয়ে। গ্রুপ পর্বের জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কা ব্যতীত বাকি ছয় দল বাছাই করা হবে ২০১৯ সালে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে।সরাসরি বিশ্বকাপ খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তবে টাইগার অধিনায়কের দৃঢ় বিশ্বাস, গ্রুপ পর্ব খেলতে হলেও সেখানে জিতে মূল পর্বেও চমক দেখাবে তার দল।

আইসিসিকে দেয়া প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ‘এটা হতাশাজনক যে আমরা সেরা ১২ তথা মূল পর্বে জায়গা পাইনি। তবে আমি আত্মবিশ্বাসী গ্রুপ পর্ব পার করে টুর্নামেন্টের মূল পর্বেও ভালো খেলবো আমরা। নিজেদের দিনে আমরা যে কাউকে হারানোর সামর্থ্য রাখি এবং টুর্নামেন্টে ভালো না করার কোনো কারণ দেখছি না আমি।’২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে সিরিজ জেতার সুখস্মৃতির কথা মনে করিয়ে দিয়ে সাকিব আরও বলেন, ‘আমাদের এখনো সময় আছে হাতে, বিশ্বকাপের আগের সময়ের সেরা ব্যবহারই করতে হবে আমাদের। খুব বেশিদিন আগের কথা নয়, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে আমরা টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছি। সে সিরিজের পারফরম্যান্স আমাদের অনেক বিশ্বাস জুগিয়েছে যে আমরাও বিশ ওভারের ক্রিকেটে ভালো খেলতে পারি।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক