মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসায় জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এই প্রশংসা করে এক বিবৃতি দিয়েছেন।

এতে নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতীয় সংসদ নির্বাচনের পর জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ব্যাপারে অবগত আছে জাতিসংঘ।’

বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মুখপাত্র বলেছেন, ‘আমরা নির্বাচনী প্রচারণার সময় এবং নির্বাচনের দিনে প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’

তবে নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ওই মুখপাত্র বলেছেন, ‘আমরা নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি; যাতে মানুষ তাদের সাধারণ অধিকার ভোগ ও মত প্রকাশ করতে পারে।’

‘আমরা শান্তিপূর্ণ ও আইনী উপায়ে নির্বাচনী অভিযোগগুলোর সুরাহা করার জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। সহিংসতা এবং মানুষ ও সম্পত্তির ওপর আঘাত গ্রহণযোগ্য নয়।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক