,

মাহাথির ও তামিমি সেরা মুসলিম

news-image

অনলাইন ডেস্ক : ২০১৮ সালের সেরা মুসলিম নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং ‘উইমেন অব দ্য ইয়ার’ হয়েছেন ইসরাইলি সেনাদের গালে চড় মেরে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা ফিলিস্তিনের কিশোরী আহেদ তামিমি।

মাহাথির ও তামিমি ‘ম্যান অব দ্য ইয়ার-২০১৮’ নির্বাচিত হয়েছেন ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিনের জরিপে। ম্যাগাজিনটির দৃষ্টিতে ৫০০ মুসলিমের মধ্যে এই বছরের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তালিকায় আরও আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রমুখ।

মাহাথিরের অতীত কর্মকাণ্ডেরও মূল্যায়ন করে এতে বলা হয়েছে, তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার ‘ইকোনোমিক টাইগারে’ পরিণত হয়। ম্যাগাজিনটি মাহাথির মোহাম্মদকে ‘লাখে একজন’ মানুষ বলে মন্তব্য করেছে। ২০০৯ সাল থেকে প্রতি বছর ম্যাগাজিনটি এ তালিকা করে আসছে।

উইমেন অব দ্য ইয়ার হয়েছেন ইসরায়েলি দুই সেনার গালে চড় মেরে ফিলিস্তিনে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা কিশোরী আহেদ তামিমি। ১৭ বছর বয়সী এই কিশোরী ফিলিস্তিনের তরুণ প্রজন্মের বিদ্রোহের প্রতীক। তাদের অধিকার ও স্বাধীনতার ওপর ইসরায়েলের হস্তক্ষেপের প্রতিবাদ জানানোর অপরাধে আট মাস জেল খাটেন তামিমি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর