মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের সঙ্গে লরির ধাক্কায় নিহত ১৫

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বুধবার সকালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ বাসযাত্রী৷ আহত হয়েছেন আরো বহু মানুষ। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সকালে রাজ্যের চন্দ্রকোণার খেঁজুরডাঙার দিকে একটি যাত্রীবাহী বাস আসছিল। এতে অন্তত ৩০-৪০ জনের মতো যাত্রী ছিল। ঠিক সেই সময় উলটোদিক থেকে একটি লরি আসছিল। রাস্তার মাঝে আচমকাই বাস ও লরির মুখোমুখি ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পনেরোজনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা বাকি যাত্রীরা। আহতের সংখ্যা ২০ জনের বেশি বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে দৌড়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। তবে পুলিশ আসার আগেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। আহত বাসযাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

স্থানীয়দের দাবি, প্রায়ই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয় না। বুধবার সকালে দুর্ঘটনাস্থলে পুলিশ দেরিতে আসায়ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, বাসের গতি বেশি থাকায় এহেন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে কারও কারও দাবি, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ বের করতে প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলছে পুলিশ। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক