,

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২১

news-image

নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি হাইওয়েতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের বহন করে নিয়ে যাচ্ছিল বাসটি।

পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহি বলেন, দাং জেলায় শিক্ষা সফর শেষে বাসে করে ঘোরাহি শহরে ফিরছিল শিক্ষার্থী এবং শিক্ষকদের ওই দলটি। শুক্রবার ফেরার পথে তুলসিপুর শহরের কাছে দুর্ঘটনা কবলিত হয় বাসটি।ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় বাসটি রাস্তা থেকে ৭শ মিটার নিচে পড়ে যায়। তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে ১৩ পুরুষ এবং তিন নারীর মরদেহ উদ্ধার করেছি।

বাহাদুর শাহি বলেন, দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ গুরুতর।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৪শ কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনা ঘটায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর