মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ সাত দিনে মধ্যে পাঁচ দিন ব্যাংক লেনদেন বন্ধ

news-image

বড়দিনের ছুটি, নির্বাচনের জন্য সাধারণ ছুটি, ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই বছরের শেষ সাত দিনের মধ্যে পাঁচ দিন ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এই ৫ দিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ক্লোজিং আগামী ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই কারণে ২৭ ডিসেম্বর হবে শেষ কার্যদিবস। এদিনই চূড়ান্ত হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব। কেন্দ্রীয় ব্যাংক এই নিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, সাধারণ মানুষ ব্যাংকে এই বছরের শেষ লেনদেন করবেন আগামী ২৭ ডিসেম্বর। ২৮ ও ২ ৯ ডিসেম্বর শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটির কারণে এই দুদিন ব্যাংক বন্ধ থাকবে। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সাধারণ ছুটি। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, এ কারণে এদিনও ব্যাংকে কোনও ধরনের লেনদেন হবে না। তবে এ সময় গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। এদিকে টানা ছুটির কারণে ব্যাংকগুলোতে নগদ টাকার উত্তোলন বেড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক