,

বিশ্বে সাংবাদিক খুনের হার বাড়ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলতি বছর সাংবাদিক খুনের হার বেড়েছে। যুদ্ধ ও সংঘাতের ঝুঁকি কমে আসা সত্ত্বেও ২০১৮ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আরো বেশি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বুধবার গণমাধ্যম পর্যবেক্ষণকারী একটি সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট নামের ওই পর্যবেক্ষণকারী সংস্থা আরো জানায়, চলতি বছর বিশ্বের বিভিন্ন স্থানে নিহত ৫৩ সাংবাদিকের মধ্যে কেবলমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৩৪ জন খুন হয়েছে।

নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটি আরো জানায়, এক বছর আগের তুলনায় ২০১৮ সালে প্রায় দ্বিগুণ সাংবাদিক পেশাগত কারণে প্রতিশোধমূলক হত্যার শিকার হয়েছে।

চলতি সপ্তাহে প্যারিস ভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্লগার, নগর সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ ৮০ জন সাংবাদিক খুন হয়েছে।

সিপিজে জানিয়েছে, কর্তব্য পালন করতে গিয়ে এ বছর তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক খুন হয়েছে।
২০১৭ সালে খুন হওয়া ৪৭ সাংবাদিকের মধ্যে ১৮ জনকে টার্গেট করে হত্যা করা হয়েছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, আফগানিস্তানে চরমপন্থীরা সাংবাদিকদের লক্ষ্য করে বেশি হামলা চালায়। এটি সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ দেশ।

আফগানিস্তানে এপ্রিল মাসে এক বোমা হামলায় কাবুলে এএফপি’র প্রধান শাহ মারাই ও আরো আট সাংবাদিক নিহত হন। ওই ঘটনায় মোট ২৫ জন নিহত হয়।

সিপিজে বলছে, সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা সংরক্ষণে আন্তর্জাতিক নেতৃত্বের অভাবের বিষয়টি ফুটে উঠেছে।

সংস্থাটি আরো জানিয়েছে, তারা ২০১৮ সালে আরো ২৩ সাংবাদিকের হত্যাকাণ্ড তদন্ত করছে। তবে এখন পর্যন্ত পেশাগত কারণে তারা খুন হয়েছেন কি না তা নিশ্চিত হতে পারেনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর