মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নে বিষ্মিত বিশ্ব নেতারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায় : নাসিম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সিরাজগঞ্জসহ সারা দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে গণসংযোগে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুধু দেশের মানুষই নয়, উন্নয়নে বিষ্মিত বিশ্ব নেতারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছে। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে ।’

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। নৌকার বিজয় হবেই হবে। উন্নয়ন ও জনগণের ভালবাসা নিয়ে আওয়ামীলীগ আবার সরকার গঠন করবে।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া সিরাজগঞ্জসহ দেশে দৃশ্যমান উন্নয়ন আর কেউ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়েছেন। আর এই উন্নয়নের বিনিময়ে নৌকা মার্কায় একটি করে ভোট দিন।’
এ সময় কাজিপুরের পাঁচগাছি, সোনামুখী, সিরাজগঞ্জ সদরের ভেন্নাবাড়ি এলাকায় গণসংযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম। পরে সন্ধ্যায় জেলা সদরে সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন।তিনি এরপর তিনি ভিক্টোরিয়া কোয়ার্টার সড়কে জেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সাবেক সভাপতি সদ্য প্রয়াত অ্যাডভোকেট গোলাম হায়দারের বাসায় যান। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ হায়দার আলী, হাজী ইসহাক আলী, আবদুল বারী সেখ, অ্যাডভোকেট পান্না, বদরুল আলমসহ দলীয় নেতারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক