,

বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে যাওয়ায় ইমরান খানের আক্ষেপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে উল্লেখ করে আক্ষেপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর জন্য পাকিস্তানের শাসকদের দূরদর্শিতার অভাবকে দায়ী করেছেন তিনি। গেল ৫ ডিসেম্বর ইসলামাবাদে এক সম্মেলনে এসব বলেন, ইমরান খান। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের।

‘পাকিস্তানের বিপদজনক জনসংখ্যা বৃদ্ধি’ শীর্ষক সম্মেলনে ইমরান খান বলেন, ‘আমাদের গণতান্ত্রিক সরকারগুলো কেবল পাঁচ বছরের কথা চিন্তা করে। এ কারণেই দেশে এত সমস্যা।’

৬০ এর দশকের ‍স্মৃতির উল্লেখ করে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শৈশবে আমাদেরকে ধারণা দেয়া হয়েছিলো বেশি জনসংখ্যার পূর্ব পাকিস্তান আমাদের জন্য বোঝা। কিন্তু বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে কেবল তাদের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার কারণে।’

জনসংখ্যা সমস্যা সমাধানে দেশের আলেমদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এক্ষেত্রে বাংলাদেশ ও ইরানের কাছ থেকে শেখার আহ্বান জানান ইমরান খান। তিনি বলেন, ‘এক্ষেত্রে ওলামাদের বড় ভূমিকা রয়েছে।’

‘বাংলাদেশ এবং ইরানে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে প্রচারণা চালানো হয় মসজিদ থেকেই। আমাদেরকেও এই প্রচারণায় মসজিদকে যুক্ত করতে হবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর