,

সৌদিতে ৪১ পেশায় কাজ পাবে না বিদেশিরা

news-image

নতুন বছরে সৌদি আরবে ৪১টি পেশায় বিদেশি নাগরিকদের আর কাজ করার সুযোগ থাকছে না। প্রাথমিকভাবে মদিনায় এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

দেশটির শ্রম ও সমাজ উন্নয়নমন্ত্রী আহমেদ বিন সুলাইমান এ বিষয়ে এক অধ্যাদেশ জারি করেছেন। এতে করে মদিনার বিপণীবিতান, পর্যটন, গাড়ি চালকের মতো ৪১টি পেশা শুধু সৌদি নাগরিকদের জন্য বরাদ্দ থাকবে। এসব পেশায় বিদেশিদের নিয়োগ দেওয়া যাবে না। বিষয়টিকে জাতীয়করণ বলছে সৌদি কর্তৃপক্ষ। এ আদেশ অমান্যকারীদের শাস্তির আওতায় আনার কথাও বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটিতে ক্রমেই কমছে বিদেশি শ্রমিকের সংখ্যা। ২০২০ সালের মধ্যে সৌদি আরব অভ্যন্তরীণ বেকারত্বের হার ৯ শতাংশে নামিয়ে আনতে চায়। আর ২০২৩ সালের মধ্যে তা আরও কমিয়ে সাত শতাংশে নিয়ে আসার পরিকল্পনা দেশটির। দেশটিতে বিভিন্ন খাতে বর্তামানে প্রায় ২০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর