,

মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে নারীদের ঝাঁটা মিছিল

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েক হাজার মানুষ। আর এই বিক্ষোভে ঝাঁটা হাতে ছিলেন শত-শত নারী। গতকাল সোমবার ‘ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’ নামের একটি রাজনৈতিক দলের নেতৃত্বে কলকাতার রামলীলা ময়দান থেকে ওই মিছিল শুরু হয়।

জানা গেছে, ওই মিছিলটি নবান্ন নামের স্থান পর্যন্ত যাওয়ার কথা থাকলেও ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছনোর পরে তা আটকে দেয় পুলিশ। এর পরে সেখানেই বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। প্রায় আধা ঘন্টা সেই বিক্ষোভ চলেছে।

ওই দলের সাধারণ সম্পাদক খারওয়ার হোসেনের দাবি, অবিলম্বে সরকারি উদ্যোগে মদের দোকান খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বিহারের মতো পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করতে হবে।

মিছিলে যোগদানকারীরা বলেন, আমরা চাই সরকার নতুন করে যেন মদের লাইসেন্স আর না দেয়। সরকারকে চোলাইয়ের ঘাঁটি ভাঙার জন্য আরও উদ্যোগী হতে হবে।

বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের অভিমত, দিল্লিতে গণধর্ষণ, পার্ক স্ট্রিট এবং কামদুনি ধর্ষণ-কাণ্ডের প্রতিটিতেই দেখা গেছে যে, অপকর্মে জড়িতরা মত্ত অবস্থায় ছিল।

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর