মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেরুজালেম কেবলই ফিলিস্তিনিদের: মাহাথির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যে সিদ্ধান্ত অস্ট্রেলিয়া নিয়েছে, তার তীব্র সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তিনি বলেন, জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার অধিকার কোনো দেশের নেই। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রোববার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস শহরে মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ অবস্থিত এবং এ শহরটি চিরদিন ফিলিস্তিনিদের মালিকানায় ছিল। কাজেই এ নগরী ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হয়েই থাকবে।

মাহাথির বলেন, বিশ্বের কয়েকটি দেশ বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের মতো একটি দখলদার সরকারের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে, যার সঙ্গে এই নগরীর বিন্দুমাত্র সম্পর্ক নেই। মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাধিয়ে দেয়ার লক্ষ্যে এটি একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক