,

জাপানে রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। ছবি: বিবিসি।
জাপানের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের রাজধানী সাপোরো’র হিরাগিশি জেলায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এটি সন্ত্রাসী হামলা কিনা তাও নিশ্চিত নয়।

জাপানি গণমাধ্যম জানায়, মারাত্মকভাবে বিধ্বস্ত ভবনটিতে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখান থেকে আহতদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।

জাপানে রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪১

পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলের আশেপাশে জনসাধারণকে যেতে দিচ্ছে না । ভবনটিতে আরও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের মতো একটা প্রচণ্ড শব্দ শোনেন গিয়েছিলো। এসময় আশপাশের ভবনও নড়ে ওঠে।

রেস্টুরেন্টটির আশপাশের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত ভবনের ছবি ও ভিডিও পোস্ট করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর