রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষকৃত্য থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের কাঠমান্ডুতে মৃতব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। গত শুক্রবার কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে পার্বত্য সরু রাস্তা দিয়ে চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের মধ্যাঞ্চলে শেষকৃত্য শেষে ফেরার পথে শোকার্তদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। প্রায় ৪০০ মিটার (১৩০০ ফুট) নিচে একটি নদীর তীরে পড়ে গেলে অন্তত ২০ জন নিহত হয়।

পুলিশ কর্মকর্তা ভিমলাল ভাট্টারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করেছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তবে ট্রাকে কতজন আরোহী ছিল তা জানা তে পারেননি পুলিশেল ওই কর্মকর্তা।