মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি নেতৃত্বাধীন পিজিসিসি’র দাঁত নেই : কাতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের নেতৃত্বে যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ চলছে তার কোনো দাঁত নেই এবং এ সংস্থা এখন সদস্য দেশগুলোকে জবাবদিহি করার ক্ষমতা রাখে না।

দোহা ফোরাম ডায়ালগের বার্ষিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আবদুর রহমান বলেন, তারা কিছু কৌশল তৈরি করে রেখেছে এবং তারা কখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কারণ এসব দেশ মনে করে তারা জবাবদিহি করতে বাধ্য নয়।

তিনি আরো বলেন, আমরা বিচ্ছিন্ন কোনো দেশের চেয়ে সংস্থার সদস্য দেশ হিসেবেই অনেক বেশি সংশ্লিষ্ট।
গত ৯ ডিসেম্বর পিজিসিসি’র বার্ষিক শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। সৌদি রাজা সালমানের দাওয়াত সত্ত্বেও সম্মেলনে অংশ নেন নি কাতারের আমির; তিনি একজন প্রতিনিধি পাঠান। গত বছরের জুন মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে। তারপর থেকে কাতারের সঙ্গে সৌদি আরবের ব্যাপক কূটনৈতিক দ্বন্দ্ব চলছে। কার্যত পিজিসিসি নামের এ সংস্থাটিও তখন থেকে অকার্যকর হয়ে আছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক