মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে জাতিগত সহিংসতায় নিহত ২১, আহত ৬১

news-image

ইথিওপিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে শনিবার বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে জাতি গ্রুপগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষের কারণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। ইতোমধ্যে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ায় শত শত লোক সীমান্ত পেরিয়ে প্রতিবেশী কেনিয়ায় আশ্রয় নিয়েছেন।

দক্ষিাঞ্চলে ওরোমো ও অন্যান্য গ্রুপের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়েছে গত মার্চে ওরোমো জাতি থেকে আসা প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতা গ্রহণের পর থেকে। ইথিওপিয়ার বার্তা সংস্থাটি জানিয়েছে, কেনিয়ার সীমান্তবর্তী শহর ময়ালেতে সোমালিজ ও ওরোমোর মধ্যে এই সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার। তা শুক্রবারও অব্যাহত থাকে। বার্তা সংস্থাটি এ তথ্য জানিয়েছে, সোমালিয়া রিজিওন্যাল স্টেটের ডেপুটি মুখমাত্র সুরো মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে।তিনি বলেন, বাস্তুচ্যুতরা কেনিয়া চলে গেছে। যারা ইথিওপিয়ায় রয়ে গেছেন তারা মানবিক সহায়তা পাচ্ছেন। এই দুইটি গ্রুপের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। কিন্তু ইদানিং এই সংঘাত অনেক বেশি হারে হচ্ছে। এই বছরের শুরুর দিকে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হওয়ার পর প্রায় পাঁচ হাজার লোক কেনিয়ায় আশ্রয় নিয়েছে। ইথিওপিয়ার সেনা বাহিনীর ভাষায়, দক্ষিণাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বেশ কিছু লোক নিহত হয়।

কেনিয়া সীমান্তের কাছে ময়ালের মানবাধিকারকর্মী ওয়ারিও সোরা বলেছে, ‘অরোমো ও সোমালি ঘাররেদের মধ্যে সংঘর্ষের সময় মানুষকে হত্যা করা হয়েছে, বাণিজ্যিক স্থানে বোমা হামলা চালানো হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পোড়ানোর হাত থেকে বাড়িঘরও রেহাই পায়নি।
ময়ালের সাব-কাউন্টি ডেপুটি কমিশনার পেট্রিক মুমালি শুক্রবার নিশ্চিত করেছেন যে, শত শত ইথিওপিয়ান কেনিয়ায় আশ্রয় নিয়েছে। ইয়ন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক