,

অবৈধ বিদেশি কর্মীদের বৈধ করবে না মালয়েশিয়া

news-image

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি অভিবাসীদের রি-হাইয়ারিং বা বৈধকরণ প্রক্রিয়া শেষ হলেও গুঞ্জন ছিল যে আবারও বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গুঞ্জন ছিল ২০১৯ সালের জানুয়ারি মাসেই এ সুযোগ আসতে পারে। তবে নতুন বছরের শুরুর দিকে অবৈধ বিদেশি কর্মীদের ভাগ্যে কী থাকছে সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির সরকার।

বুধবার (১২ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক মোহাম্মদ আজিজ জামান জানিয়েছেন, আর কোনো বৈধকরণ প্রক্রিয়ায় যাবে না মালয়েশিয়া। তিনি বলেছেন, ঘনঘন বৈধকরণ প্রক্রিয়া দেশের জন্য নেতিবাচক সংস্কৃতি হতে পারে। অভিবাসী কর্মীরা মালয়েশিয়ার আইনকে হালকাভাবে নিয়ে ইচ্ছাকৃতভাবে বেশি অর্থ উপার্জনের জন্য অবৈধ হয়ে যায়। এ জন্যই অভিবাসন দফতর কঠোর অভিযান পরিচালনা করেছে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ বিদেশিদের একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছিল যে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো আপোষ করা হবে না।

মোহাম্মদ আজিজ আরও বলেন, ‘অবৈধ অভিবাসী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’ নতুন বিদেশি নিয়োগের জন্য নীতিমালা সংশোধন ও সুসংহত করার লক্ষ্যে মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে তার মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই নতুন বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন প্রক্রিয়া, লেভি পেমেন্ট এবং নতুন শর্ত ঘোষণা করা হবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর