,

ট্রাম্পের বিরুদ্ধে মামলা: খেসারত দিতে হচ্ছে স্টর্মিকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে ফেঁসে গেছেন পর্নো তারকা স্টর্মি ডানিয়েলস।

আদালত তাকে প্রায় তিন লাখ ডলার ট্রাম্পের আইনজীবীকে দেয়ার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের এক বিচারক স্টর্মি ও তার আইনজীবীকে এ নির্দেশ দিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে স্টর্মি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেন।

আদালতে গত সপ্তাহে মামলার শুনানিকালে ট্রাম্পের আইনজীবী চার্লস হার্ডার ওই পর্নো তারকার কাছে প্রায় সাত লাখ ৮০ হাজার ডলার চান। এর মধ্যে তিন লাখ ৮৯ হাজার ডলার আইনজীবীর ফি বাবদ আর তিন লাখ ৮৯ হাজার ডলার অন্যান্য খরচ বাবদ। শুনানি শেষে আদালত দুই লাখ ৯৩ হাজার ডলার পরিশোধ করার জন্য নির্দেশ দেন।

স্টর্মি ডানিয়েলস নামে পরিচিত ওই পর্নো তারকার হয়ে ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা করেন লসঅ্যাঞ্জেলেসের আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি। এতে অভিযোগ করা হয়েছে-চুপ থাকার যে চুক্তি ট্রাম্পের সঙ্গে স্টেফানির হয়েছিল, তা মূলত সঠিক নয়। কারণ এতে ট্রাম্প সই করেননি।

আদালতে স্টর্মি অভিযোগ করেছিলেন, ২০০৬ সালে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। স্টর্মির মুখ বন্ধ রাখতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে ট্রাম্প তাকে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন।

পরে স্টর্মিকে অর্থ দেয়ার বিষয়টি স্বীকার করলেও এর সঙ্গে ট্রাম্প বা তার প্রচারণা দলের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের আইনজীবী মাইকেল কোহেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর