,

ব্রাজিলে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : ব্রাজিলে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় গির্জায় এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়ছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর সিএনএনের।

সিএনএনের খবরে বলা হয়, মঙ্গলবার ব্রাজিলের ক্যাম্পিনাস শহরে ভয়াবহ এ ঘটনা ঘটে। অজ্ঞাত এক বন্দুকধারী খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় গির্জায় প্রবেশ করে প্রার্থনারত ব্যক্তিদের ওপর গুলি চালায়। এতে ৪ জনের মৃত্যু হয়। এরপর ওই হামলাকারী নিজেকে গুলি করে আত্মহত্যা করে।

পুলিশের পক্ষ থেকে ৫ জন নিহত হওয়ার কথা বললেও পরবর্তীতে ৪ জন নিহতের খবর নিশ্চিত করে।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, ওই হামলাকারী স্থানীয় সময় দুপুর ১.২৫ মিনিটে ওই গির্জায় প্রবেশ করে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ওই হামলাকারী হামলা চালানোর পর নিহত ও আহত সবার জন্য প্রার্থনা করতে বলে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর