,

আলু প্রতি কেজি ১ টাকা ৮০ পয়সা!

news-image

অনলাইন ডেস্ক : পঞ্চাশ কেজি আলু পাওয়া যাচ্ছে মাত্র ৯০ টাকায়! ভাবা যায়! কিন্তু এমন দরেই বিক্রি হচ্ছে বস্তা ভর্তি আলু। ভারতের রানিনগরের পাড়ায় পাড়ায় রবিবার এই চিত্রই ধরা পড়ল। কিন্তু কারণ কী?

জানা গেছে, অধিক লাভের আশায় অনেক ব্যবসায়ী মেয়াদের শেষের দিন পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু রেখেছিলেন। সেই মেয়াদ শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। তারপর পড়ে থাকা সব আলু বের করে দেওয়া হয়েছে কোল্ড স্টোরেজ থেকে।

এদিকে বাজারে এসে গেছে নতুন আলু। ফলে সেই ‘বের করে দেওয়া’ আলু লরি বোঝাই করে এখন গ্রামে গ্রামে ফেরি করা হচ্ছে। মাইক লাগিয়ে রীতিমতো ‘সেল’ চলছে মুর্শিদাবাদের ডোমকল মহকুমার বিভিন্ন গ্রামে। এই সব আলু আনা হয়েছে বর্ধমান এবং বীরভূম থেকে।
রবিবার রানিনগরের কাতলামারি ও চর শিবনগরের দিকে ভাগ হয়ে দুটো পৃথক পৃথক আলু ভরতি ছ’চাকার লরি ঢুকেছে।
বিক্রতাদের কথায়, ফেলে দেওয়ার থেকে যদি কিছু আসে তাই শেষ চেষ্টা। ক’দিন আগেও পুরাতন আলু বাজারে পাইকারি বিক্রি হয় আট থেকে দশ টাকা, মানে এক বস্তা আলুর দাম চারশো থেকে সাড়ে চারশো টাকা ছিল।

হঠাৎ দাম কমে যাওয়ার কারণ কী? উত্তরে ডোমকল কোল্ড স্টোরেজের মালিক আবদুল আলিম বাপি জানান, “সরকারি নিয়মে ৩০ নভেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু রাখা যায়। এরপর স্টোর থেকে আলু না তুললে তা বের করে দেওয়াই নিয়ম। অনেক ব্যবসায়ী বা কৃষক অতিরিক্ত মুনাফার আশায় তাদের আলু বিভিন্ন কোল্ড স্টোরেজে রেখেছিলেন। তবে তা সময় মতো না তোলায় মেয়াদ অতিক্রম হয়ে গেছে। আর সেই আলু বের করে দেওয়াতেই এখন তারা ফেরি করছেন অল্প দামে। কারণ ইতোমধ্যেই বাজারে নতুন আলু চলে এসেছে। এতে আসল তো দূরের কথা, বিক্রেতাদের অর্ধেক টাকাও উঠছে না। সূত্র: সংবাদপ্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর