মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের চাঞ্চল্যকর মন্তব্য, কূটনৈতিক মহলে আলোড়ন

news-image

কাশ্মীর সমস্যার সমাধান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ২০০৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় ফিরতে পারলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যেত- পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণ নিয়ে শুরু হয়েছে নানা গবেষণা-বিশ্লেষণ।

যদিও ইমরান খান জানিয়েছেন, এটা তাঁর নিজের মত নয়। বরং একথা তিনি শুনেছিলেন ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে। তিনি জানান, বাজপেয়ী তাঁকে বলেছিলেন যে ২০০৪ সালে বিজেপি আবার ক্ষমতায় ফিরলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে। তাই তাঁর মনে হয় একমাত্র বাজপেয়ীই পারতেন কাশ্মীর সমস্যার সমাধান করতে।এ প্রসঙ্গে তিনি টেনে এনেছেন প্রাক্তন মন্ত্রী নটবর সিংয়ের নামও। ভারতের এই প্রাক্তন মন্ত্রীও নাকি একই কথা বলেছিলেন তাঁকে। এর থেকেই ইমরানের মনে হয়েছিল, ভারত-পাকিস্তান দুই দেশ কাশ্মীর সমস্যার সমাধানের খুব কাছাকাছি রয়েছে। একই সঙ্গে ইমরানের মত, কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। যুদ্ধ বা অন্য কোনও বিকল্প পথে তা সম্ভব নয়।

যদিও তিনি জানিয়েছেন, কাশ্মীর সমস্যার সমাধানে তিনটি বিকল্প রয়েছে। তবে সেই বিকল্পগুলো কী কী, তা নিয়ে বিশদে ব্যাখ্যা করতে অস্বীকার করেন প্রাক্তন এই ফাস্ট বোলার। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইমরান।পাকস্তিানের প্রধানমন্ত্রীর মতে, ”যুদ্ধের কোন আশঙ্কা নেই। কারণ, দু’টি দেশই পরমাণু শক্তিধর। আর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে তার ফল ভয়ঙ্কর হতে পারে।”

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক