মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে প্রেমিকের হাতে তুলে দিল ছেলে!

news-image

অনলাইন ডেস্ক : শ্বশুরবাড়ির নির্যাতন থেকে বাঁচাতে মাকে তার রূপান্তরিত (সার্জারির মাধ্যমে মেয়ে থেকে ছেলে হওয়া) প্রেমিকের হাতে তুলে দিয়েছে ১১ বছরের ছেলে। ঘটনাটি ভারতের বর্ধমান শহরের।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ১১ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন বর্ধমান শহরের বাসিন্দা ওই নারী। অপেক্ষা করছিলেন তার প্রেমিক টালিগঞ্জের বাসিন্দা জো দত্ত। সেক্স রি-অ্যাসাইনমেন্ট সার্জারির পর নাম বদলে তাপসী দত্ত থেকে জো হয়েছেন তিনি।

ওই নারী বলেন, ‘‘১১ বছরের ছেলেই আমাকে জোয়ের কাছে পৌঁছে দিয়েছে। তারপর কলকাতা আসি।’’
সেদিন রাতেই ভবানীপুর থানায় লিখিতভাবে তিনি পুলিশকে জানিয়েছিলেন, শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে বাধ্য হয়ে তিনি বাড়ি ছেড়েছেন। আপাতত জো এবং মানবাধিকার কর্মী রঞ্জিতা সিনহার ‘ছত্রছায়ায়’ তিনি থাকছেন।

রঞ্জিতা বলেন, ‘“সমস্ত ঘটনাই পুলিশের কাছে জানানো হয়েছে। ওই মহিলার শ্বশুরবাড়ি খুব প্রভাবশালী।”

প্রেমিকের ফোন থেকে কলকার নিউজ পোর্টাল ‘এবেলা’কে ওই মহিলা বলেন, ‘‘দিনের পর দিন শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছি। বাপের বাড়িতে বলার পর তারা মানিয়ে নেওয়ার পরামর্শ দেন। বছরখানেক আগে ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে জোয়ের পরিচয় হয়। দুর্দিনে ও আমার পাশে ছিল। ডিভোর্স পাওয়ার পর ছেলেকে নিয়ে জোয়ের সঙ্গেই থাকব।”

জেসপ ভবনে কৃষি দফতরের কার্যালয়ে অস্থায়ী পদে চাকরি করেন জো। তার কথায়, “ছেলেকে স্কুলে দিতে আসার সময় ও আমার সঙ্গে মাঝেমধ্যে দেখা করত। ওর শ্বশুরবাড়ির লোকেরা আমাদের সম্পর্কের কথা জেনে ফেলে। শনিবার ওরা আমার টালিগঞ্জের বাড়িতে আসে। আমার বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছে। প্রাণ সংশয় থাকায় আমিও বাড়িতে থাকছি না।”

ভবানীপুরের একটি মানবাধিকার সংগঠনের সাহায্যে তারা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক