,

মিয়ানমারের শীর্ষ ৬ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক আদালতে নেয়ার সুপারিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের চিরতরে নিশ্চিহ্ন করে ফেলতেই মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান চালিয়েছে বলে আন্তর্জাতিক আইনি পরামর্শক সংস্থা ‘পাবলিক ইন্টারন্যাশনাল ল অ্যান্ড পলিসি গ্রুপের (পিআইএলপিজি) এক তদন্ত রিপোর্টে উঠে এসেছে। এর আগে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টেও অনুরূপ তথ্য প্রকাশিত হয়।

সেই সঙ্গে গণহত্যার জন্য সেনাপ্রধান মিং অং হ্লাইংসহ মিয়ানমার সেনাবাহিনী শীর্ষ ছয় কর্মকর্তাকে দায়ী করে তাদেরকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে সুপারিশ জানানো হয়।

গত সোমবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিআইএলপিজি রিপোর্টটি প্রকাশ করা হয়। সেই সঙ্গে এ বিষয়ে বিশেষ তদন্ত কমিশন গঠন করে দোষীদের আইনের আওতায় এনে গণহত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়, মিয়ানমার রাখাইনের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। দেশটির সেনাবাহিনীর তত্ত্বাবধানেই ঘটেছে এ গণহত্যা। শুধু বিতাড়িত করাই উদ্দেশ্য ছিল না; রোহিঙ্গাদের চিরতরে নিশ্চিহ্ন করে ফেলতেই চালানো হয়েছে সাঁড়াশি অভিযান।

মিয়ান সেনাবাহিনীর নিষ্ঠুর অভিযানের মাধ্যমে সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে।

রিপোর্টে বলা হয়, নিরাপত্তা চৌকিতে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মির (আরসা) হামলাকে ব্যবহার করা হয়েছে অভিযানকে ন্যায়সঙ্গত করতে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর