মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুহাবাসী হচ্ছে পাকিস্তানীরা!

news-image

অনলাইন ডেস্ক : সার্বিকভাবে দেশের আর্থিক পরিস্থিতি মোটেই ভাল নয়। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদী সমস্যা, ধর্মীয় গোঁড়ামি আর পরনির্ভরতা পাক অর্থনীতিকে কার্যত পঙ্গু করে দিয়েছে।

পরিস্থিতি এমনই যে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে মিত্র দেশগুলির দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে আর্থিক সাহায্যের আশায়। দেশের সার্বিক অর্থনীতির এই অবনমনের প্রভাব পড়ছে আম পাকিস্তানবাসীর জীবনেও। দেশের মুদ্রার মূল্য এখন তলানিতে। তাই, নিত্যনৈমিত্তিক জীবন হয়ে উঠছে আরও ব্যয়বহুল। নতুন করে ইট-কাঠ-পাথরের বাড়ি তৈরির পরিকল্পনা এখন মধ্যবিত্ত পাকিস্তানবাসীর জন্য অলীক স্বপ্নের মতো। এই জন্য কার্যত বাধ্য হয়ে অভিনব বাড়ি তৈরির পরিকল্পনা করছে পাকিস্তানের এক গ্রামের অধিকাংশ বাসিন্দা। দু’একটি পরিবার ছাড়া অধিকাংশ বাসিন্দাই এখন গুহাবাসী।

উত্তর-পশ্চিম ইসলামাবাদের বুরে গ্রামের অন্তত হাজার তিনেক মানুষ বাস করেন গুহায়। যদিও, তাদের জীবনযাত্রা আধুনিক। কিন্তু গুহায় বাস করার কারণ কী?

স্থানীয়রা বলছেন, বেহাল অর্থনীতির জন্য বিদেশ থেকে নির্মাণ সামগ্রী আমদানি করতে পারছে না পাকিস্তান সরকার। যার ফলে, বাড়ি বানানোর খরচ আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে হয় মাটির বাড়ি তৈরি করে বাস করতে হবে আর না হয় আশ্রয় নিতে হবে গাছতলা বা ফুটপাতে। মাটির বাড়ি তৈরি করলে ভূমিকম্প বা বৃষ্টিতে তা ভেঙে গুড়িয়ে যায়। তাই নিখরচায় পাহাড়ি এলাকায় টিলা বা মালভূমির গুহাতেই আশ্রয় নিচ্ছেন বুরেবাসী।

তারা বলছেন, পাকিস্তানের আবহাওয়ার সঙ্গেও এই বাড়িগুলি বেশ মানানসই। কারণ, বাইরে যখন প্রচণ্ড শীত তখনও ঘরের ভিতরের উষ্ণতা একই থাকে। আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হলেও সমস্যা হয় না গুহাবাসীর।

এই গুহাবাড়ি গুলি কিন্তু যথেষ্ট চাকচিক্য করে সাজানো। এর মধ্যে আবার ভাগও রয়েছে কোনওটা বেডরুম তো কোনওটা লিভিং রুম। আধুনিকতার মোড়কে সাজাতে খুব যে বেশি খরচ হয়েছে তাও নয়। একটু রং আর একটু প্রসাধনী দিয়ে সাজিয়ে দিলেই হল।

শুধু বুরে নয়, এখন আশেপাশের গ্রামগুলিতেও ক্রমাগত জনপ্রিয়তা পাচ্ছে গুহাবাড়ি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক