,

আসামে ট্রেনে বিস্ফোরণ, আহত ১৪

news-image

অনলাইন ডেস্ক : ভারতের আসামে চলন্ত ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উদলগিরির কাছে বিস্ফোরণ ঘটে। ট্রেনে কী করে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে, প্রাথমিক তদন্তে আইইডি বিস্ফোরণ বলেই মনে করছে রেলপুলিশ। ঘটনাস্থলে রওনা হয়েছে বিস্ফোরক বিশেষজ্ঞের একটি দল। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

রেল কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধে ৭টা নাগাদ কামাখ্যা-ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসের ৪ নম্বর বগিতে বিস্ফোরণ ঘটে। ট্রেনটি তখন ছিল উদলগিরির হরিসিঙ্গায়। বিস্ফোরণে কারও প্রাণহানি না হলেও, আহত হয়েছেন ১৪ জন। জানা গিয়েছে, ট্রেনটি রাঙ্গিয়া থেকে ডেকারগাঁও যাচ্ছিল।

আরও পড়ুনঃ ভারতে ১৭ বছরের কিশোরকে বিয়ে করায় তরুণী গ্রেপ্তার

ট্রেনের ওই বগিতে যাত্রীদের কেউ লুকিয়ে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল নাকি নাশকতার উদ্দেশেই বিস্ফোরণ ঘটানো হয়েছে, পুলিশের উচ্চপদস্থ একটি টিম তা তদন্ত করে দেখছে। তবে, আলফার জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না পুলিশ।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর