মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ অপ্রত্যাশিত: হাউস অব কমন্স

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাউস অব কমন্সে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ‘রিসার্চ ব্রিফিং’ নামের ওই প্রতিবেদন দেশটির সংসদ সদস্যদের অবগতির জন্য প্রকাশ করা হয়।

সুপ্রিমকোর্ট গত বুধবার যে রায় দিয়েছে সেই বিষয়টি এবং ওই রায়ের ফলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে দাঁড়ানোর পথ বন্ধ হয়ে গিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে দেশে যে ধরনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হওয়া দরকার বর্তমান অবস্থা তার ধারেকাছেও নেই বলে মন্তব্য করেছে হাউস অব কমন্স।

ওই প্রতিবেদনে আওয়ামী লীগ সম্পর্কে বলা হয়েছে, দলটি বর্তমান ক্ষমতায় থাকায় সুযোগ নিচ্ছে। অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন অব্যাহত রয়েছে।

১৩ পৃষ্ঠার রিসার্চ ব্রিফিংয়ে বলা হয়েছে, বাংলাদেশের আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে না। এই সিদ্ধান্তের কারণ হিসেবে ইইউর পক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে সন্দেহ আছে। তবে দুই সদস্যের ‘এক্সপার্ট মিশন’ পাঠাবে ইইউ।

অন্যদিকে পর্যবেক্ষক পাঠানো নিয়ে কমনওয়েলথ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক