,

জ্বালানি ইস্যুতে উত্তপ্ত প্যারিস

news-image

অনলাইন ডেস্ক : পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফুঁসে উঠেছে প্যারিস। প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে রাস্তায় নেমেছে দেশটির জনগণ। শনিবার সেই আন্দোলনে বাধা দেয় পুলিশ। এতে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ফ্রান্সের রাজধানী প্যারিস। খবর সানডে এক্সপ্রেস’র।

শনিবার প্যারিসে পথে নামেন অন্তত ৩০ হাজার বিক্ষোভকারী। এসময় বিক্ষোভকারীদের দমাতে টিয়ারসেল ও জলকামান ব্যবহার করা হয়। এসময় অন্তত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বিক্ষোভকারীদের দাবি, তারা শান্তিপূর্ণ ভাবেই মিছিল করছিলেন। এদিকে এর এক সপ্তাহ আগে দেশজুড়ে অন্তত ৩ লাখ মানুষ রাস্তা অবরোধ করেছিলেন।

মূলত স্যোশাল মিডিয়ার ডাকে এই আন্দোলনের সূত্রপাত। আপাতভাবে কোনো নেতা নেই এই আন্দোলনের। এদিকে এই বিক্ষোভকে ম্যাক্রোঁ সরকারের মন্ত্রী-কর্তাদের একাংশ দায়ী করছে বিরোধী দলনেত্রী মারিঁ ল্য পেনকে। অভিযোগ, তার ন্যাশনাল র‌্যালি পার্টিই খেপিয়ে তুলেছে মানুষকে।

কিন্তু কেন এই আন্দোলন?
গত এক বছরে বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। গত বছরের তুলনায় যা প্রায় ২৩ শতাংশ বেশি! ২০০০-এর পর থেকে ফ্রান্সে জ্বালানির দাম এতটা বাড়ার নজির নেই। গত সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ধিকিধিকি জ্বলছিল ক্ষোভের আগুন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্য, বিশ্ব বাজারে তেলের দাম চড়েছে। তাই দাম বেড়েছে দেশে। ১ জানুয়ারি থেকে আরো বাড়বে।

কিন্তু বাস্তবে গত কয়েক দিনে বিশ্ব বাজারে তেলের দাম কমলেও ফ্রান্সে কমেনি। এটা ক্ষোভের আঁচ বাড়িয়েছে আরো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর