,

আমেরিকার সব কিছু ধ্বংস করতে সক্ষম চীনের মিসাইল!

news-image

অনলাইন ডেস্ক : চীন তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগিয়ে নিচ্ছে তাতে দেশটি মহাকাশে আমেরিকার প্রায় সবকিছু ধ্বংস করে দিতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার প্রধান লে. জেনারেল ট্রে অবারিং। ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, চীনের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে মার্কিন গোয়েন্দা ও পর্যবেক্ষণ কর্মসূচি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। ট্রে অবারিং চীনের ক্রমবর্ধমান সমর শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চীন ২০০৭ সালেই উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছে যে তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষমতা রাখে। এখন তারা মহাশূন্যে আমেরিকার সব যুদ্ধাস্ত্র ধ্বংস করার সক্ষমতা অর্জন করে ফেলছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই চীন জাহাজ বিধ্বংসী মধ্যম পাল্লার ‘ডিএফ-টুয়েন্টি ওয়ান’ ক্ষেপণাস্ত্রটি জনসমক্ষে এনেছে। অত্যন্ত উন্নত ও জটিল প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রটি আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম। খরব কলকাতা২৪

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর