,

খাশোগি হত্যার বিচারের প্রতিশ্রুতি দিলেন সৌদি বাদশাহ

news-image

অনলাইন ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগি হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিলেন সৌদি আরবের বাদশাহ সালমান।

হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কিছু না বললেও তীব্র আন্তর্জাতিক চাপে থাকা সৌদি আরবের বাদশাহ সালমান সোমবার দেশটির পার্লামেন্টের বার্ষিক ভাষণে এই প্রতিশ্রুতি দেন। খবর বিবিসির।

তিনি বলেন, “কোনো অপরাধেরই বিচার না করে ছাড়া হবে না। আমার বিশ্বাস সৌদি আরবের বিচার ব্যবস্থা তার (খাশোগির) হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন।”

এদিকে সৌদি যুবরাজের নেওয়া সংস্কার কাজ অব্যহত থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন বাদশাহ সালমান।

ভাষণ দেওয়ার সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বসা ছিলেন পার্লামেন্টের সামনের সারিতে। আর তার পাশে বসা ছিলেন সৌদির গ্র্যান্ড মুফতি।
সৌদি যুবরাজই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে এরই মধ্যে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।

সৌদি আরবে যুবরাজ সালমানের প্রভাব বিশ্লেষণ করে সিআইএ বলছে, এই ধরনের একটি হত্যাকাণ্ড তার অনুমতি ছাড়া হতে পারে না।

এর আগে তুরস্কের পক্ষ থেকেও বারবার এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সম্পৃক্ত থাকার অভিযোগ করে আসছিল।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

প্রথম দিকে হত্যার দায় স্বীকার না করলেও পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন। এর দায়ে ১৮ জন অফিসারকে গ্রেফতার করে সৌদি সরকার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর