মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু নয় : পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্ধু নয় এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা ঠিক হবে না। আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পাকিস্তান-বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

শিরিন মাজারি আরও বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে পাকিস্তানের আবাসিক এলাকায় বিমান হামলা শুরু করেছে। এর ফলে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ফক্স নিউজ’ এর সঙ্গে আলাপকালে দাবি করেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। ট্রাম্পের এই বক্তব্যকে বলদর্পী আচরণ হিসেবে অভিহিত করেছেন শিরিন মাজারি।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বেড়েছে। পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে এর আগেও মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক