,

পাঞ্জাবে ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব সরকার জঙ্গি অনুপ্রবেশের খবরে দুদিন আগেই রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছিল। কিন্তু তারপরও রোববার এক ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রোববার সকালে রাজাসংসী গ্রামের নিরঙ্কারি ভবনে প্রার্থনার জন্য জমা হয়েছিলেন নিরঙ্কারি সম্প্রদায়ের কয়েকশ সদস্য। বেলা ১২টার দিকে মোটরবাইকে এসে তাদের দিকে গ্রেনেড ছোড়ে মুখোশধারী দুই ব্যক্তি।

ওই হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় আরও ২০ জন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। এই হামলার পেছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদদপুষ্ট খলিস্তানি বা কাশ্মীরি জঙ্গি সংগঠনের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং।

তবে এখনও পর্যন্ত ওই বোমা হামলার নেপথ্যে কোনও কারণ বা কারা ওই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

এদিকে ওই ঘটনার পরে দিল্লিসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর