,

ফিলিস্তিনি-ইয়েমেনি শরণার্থীদের বিবস্ত্র করে নির্যাতন!

news-image

অনলাইন ডেস্ক : গ্রিসের বিরুদ্ধে বেশকিছু ফিলিস্তিনি ও ইয়েমেনি শরণার্থীদের বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর তাদের বিবস্ত্র অবস্থায় তুর্কি সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার তুরস্কের সীমান্তবর্তী কিরেমিসি গ্রাম থেকে নির্যাতিত ওই ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।

তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, শরণার্থীদের একটি দল গ্রিক সীমানায় প্রবেশ করার পর তাদের আটক করে দেশটির পুলিশ। এরপর তাদের বেধরক মারধর করা হয়। নির্যাতনের পর তাদের বিবস্ত্র অবস্থায় তুরস্কের সীমান্তবর্তী কিরেমিসি সালিহ নামক একটি গ্রামে পাঠানো হয়। সোমবার ওই গ্রামের লোকজন তাদের উদ্ধার করে।

এরপর গ্রামবাসীরা তাদের একটি দোকানে নিয়ে আশ্রয় দেয় এবং পোশাক দেয়। পরে প্রশাসনের লোকজন গিয়ে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন।

কিরেমিসি সালিহ গ্রামের প্রধান কর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘তাদের (শরাণার্থী) প্রত্যেককে নির্যাতন করা হয়েছে। প্রত্যেকের শরীরে নির্যাতনের মারাত্মক চিহ্ন রয়েছে। প্রত্যেকেই বিবস্ত্র ছিল। আমরা তাদের কাছে জিজ্ঞেস করলে তারা জানিয়েছে, গ্রিক পুলিশ তাদের এই হাল করেছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর