বড়দিনের আগে ভোট?

news-image

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের তারিখ ৮ নভেম্বর ঘোষণা করলেও ভোটগ্রহণের তারিখ জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে, খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের (২৫ ডিসেম্বর) আগেই ভোটগ্রহণ হবে বলে কমিশনের একটি সূত্র জানায়। এই হিসেবে ২০ বা ২৩ ডিসেম্বর ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

কমিশন সূত্রে জানায়, ৪ নভেম্বর তফসিল ও ২০ ডিসেম্বর ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েই প্রস্তুতি গ্রহণ করেছিল ইসি। কিন্তু কমিশন তার পরিকল্পনা থেকে তফসিল ঘোষণা কিছুটা পিছিয়ে যাওয়ায় ভোটগ্রহণের পরিকল্পনায়ও তার প্রভাব পড়ছে। আর তফসিল থেকে ভোটগ্রহণ পর্যন্ত একটি যৌক্তিক সময়ের ব্যবধান রাখতেই এটি করা হচ্ছে।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘কমিশনের আগের সিদ্ধান্ত অনুযায়ী ৪ নভেম্বর তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল। সব বিষয় বিবেচনা করেই কমিশন ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন যে চিঠি দিয়েছেন, সে বিষয়টি আমলে নেওয়া হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।’

ভোটগ্রহণের সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে কমিশনার শাহাদাত হোসেন বলেন, ‘তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত সময়ের ব্যবধানের একটি মানদণ্ড রয়েছে। সেটা মেনেই ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।’ সাধারণত ৪৫ দিন বা তার কাছাকাছি সময়ের ব্যবধান রাখার কথাও তিনি উল্লেখ করেন।

ইসি সংশ্লিষ্টরা জানান, সেই হিসেবে ৪৫ দিনের ব্যবধানে ভোট গ্রহণের দিন হয় ২২ ডিসেম্বর শনিবার। তবে সাধারণত শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে ভোটগ্রহণ করা হয় না। তাই ২০ ডিসেম্বর বৃহস্পতিবার অথবা ২৩ ডিসেম্বর রবিবার ভোট গ্রহণের দিন নির্ধারণ হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কমিশনের পরিকল্পনা বড় দিনের আগেই ভোটগ্রহণের দিন ঠিক করা হবে। সেই অনুযায়ী তফসিলের দিনে ভোটগ্রহণের দিন ঘোষণা করা হবে।’

সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বড়দিনের (২৫ ডিসেম্বর) খুবই কাছাকাছি সময়ে নির্বাচন না করতে কমিশনকে অনুরোধ জানায়। এছাড়া নির্বাচন কমিশনও সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জাতীয় নির্বাচনের স্বার্থে ১০ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়ে চিঠি দেয়।

সাধারণত তফসিল ঘোষণা থেকে ভোট পর্যন্ত ৪০ থেকে ৪৫ দিন সময়ের প্রয়োজন হয়। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৪২ দিন সময় রেখে ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহার ও ভোটের তারিখ ৮ নভেম্বরই তফসিলের সময় চূড়ান্ত হবে বলে কমিশনার শাহাদাত হোসেন জানান।

তফসিল ঘোষণার বিষয়ে কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘৮ নভেম্বর বিকেলে জাতির উদ্দেশে সিইসির দেওয়া ভাষণের মাধ্যমে সংসদ নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।’ সাধারণত সন্ধ্যা ৭ টার পরে বিটিভি-বাংলা বেতারের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। সর্বশেষ দশম সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয় সন্ধ্যা সাড়ে ৭ টার জতির উদ্দেশে দেওয়া ভাষণে।

বিএনপির গঠনতন্ত্র নিয়ে আদালতের নির্দেশনা প্রতিপালনের কথা জানান কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তবে কয় দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হবে তা নিশ্চিত করেননি তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার আগে নিষ্পত্তি হবে কিনা, সেই সিদ্ধান্তও কমিশন নেয়নি। তবে আদালতের নির্দেশনা প্রতিপালনের বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই তা করা হবে।’

কারাবন্দি খালেদার জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে কমিশনার শাহাদাত কোনও জবাব দেননি।বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার